মেঘফুল
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

মেঘ গুড় গুড়
বর্ষাদিনে,
মেঘ সেজেছে
ওই আকাশে
ঘন মেঘের সাজে।
কে কে দেখবি রে?
দৃষ্টি বোলা,
মেঘের ভাঁজে ভাঁজে।

এখন সময়
দুপুর দুপুর,
বাজলো রে
মেঘের পায়ে
রুমঝুম বৃষ্টি নূপুর,
ফুটলো বলে
মেঘের ফুল।

পড়ছে বৃষ্টি
টাপুরটুপুর।
সুরখানি তার,
বড়ই মধুর।
মধুর সুরের জলে,
ভরলো রে
মনপুকুর।
ফুটলো বলে
মেঘফুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।