ফুলবাবু
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

ফুলবাবু,
কবে আসবে তুমি?
কবে আবার খোঁপায়
পাহাড়িফুল গুঁজে দেবে?
আমি কতদিন এলোচুলে
বাঁধি না খোঁপা,
তোমার বিরহ শোকে।
কতদিন রুক্ষ পায়ে
রুক্ষ হৃদয়ে আছি,
কেবলই তোমার অপেক্ষাতে।
চলে এসো প্রিয়।
তুমি আসলে
চোখে চোখ গেঁথে,
হাতে হাত রেখে,
পা ভেজাবো ঝর্ণাজলে,
হৃদয় ভেজাবো প্রেমজলে,
প্রেমগৃহ বাঁধিবো মনোতলে।
চলে এসো ফুলবাবু,
তোমার চেনা পাহাড়ে।
চলে আসো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।