নিরাশার আলো জ্বেলে
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
নিরাশার আলো জ্বেলে
প্রতি রাতে খোজে ফিরি
প্রিয়জনের মুখ
অনন্ত কাল ধরে অপেক্ষাতে তার
অন্তরে নির্মম বেদনার চাবুক।
ফের রাত, ফের নির্ঘুম রজনী
চোখের তারায় এনে তার মুখচ্ছবি
ভাবনার সেই,বেদনার জগৎ
রাএির আঙ্গিনায় আমি ব্যর্থ কবি।
বিকৃত মস্তিষ্ক চিন্তায় মগ্ন
এসেছে গভীর রাত
বয়ে নিয়ে প্রিয়তার স্মৃতি
বইছে সঙ্গিহীন বেদনার লগ্ন।
জরাজীর্ণ ভাঙ্গা হৃদয়
ক্লান্ত বয়ে যেতে বেদনার আঘাত
নির্মল বাতায়নে ঘুমিয়ে আছ তুমি
আজও আমি অপেক্ষাতে
ঠিক আসবে একটি সুখের প্রভাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।