ভালবাসা নিয়ে
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
বুঝিনি, ভাবিনি
কখনো হারাব তোমায়
শূন্য হবে হৃদয় আমার
একা হব ধরায়।
ক্লান্ত আমি ক্লান্ত হৃদয়
কিছুই বুঝিনা তুমি ছাড়া
বুকের ভেতর তোমার ছবি
স্মৃতি দেয় পাহারা।
এভাবে হারালে
মিছে মায়ায় জড়ালে
কি এমন দোষ ছিল আমার
জ্বালাতন সইছে না যে,আর।
বেচে থাকা দায় তুমিহীনা
ভূলতে চাই,ভূলা তো যাবেনা
হারিয়েছ,হারিয়ে যাও
ফিরে এসো না।
আমি স্মৃতি নিয়ে থাকব বেচে
আজীবন পথ চেয়ে
ভুল করে যদি আস
ভালবাসা নিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।