তোমার জন্য পাগল
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

তোমার চুলের জন্য পাগল
তোমার হাসি,কথা বলা
অপলকে চেয়ে থাকা
প্রকৃতির চেয়েও নির্মল।
তোমার নীরবতায়
আকাশ মেঘলা
চাঁদ যেন,হারায় আলো
তোমার একটু খানি কান্নাতে
সবকিছু এলোমেলো।
তোমার ভালবাসায় পাগল
তোমার মায়ায় বাধা
সুখের নীড়ে,হাসি ফিরে
উড়িয়ে দিলে আচল।
তুমি চুপ,প্রকৃতি হারায় রূপ
সবকিছু যেন,থেমে যায়
তোমার খুশীতে বিমুগ্ধ হৃদয়
তোমার মাঝে হারায়।
মন তোমার জন্য পাগল
হারাতে চায়না কোন কালে
তুমি আমার সুখ,ভালবাসার ঘড়
ব্যস্ত জীবনের কোলাহল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।