জানতে চাইবে কি তুমি?
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

বহু কাল পরে
চেনা সেই পথের ধারে
দেখা হয় যদি দুজনার
জানতে চাইবে কি?
কি ছিল অব্যক্ত
মনের কথা আমার।
জানতে চাইবে কি?
চোখে চোখ রেখে
মায়ার চাদরে ঢেকে
কতকাল ঘুমাইনি
কতটা খরস্রোতা নদী
বয়ে গেছে চোখে।
জানতে চাইবে কি?
সেই স্বপ্নের কথা
যে,স্বপ্ন এঁকেছিলে নিজ হাতে
ঘুমহীন শত নিশীতে
এখনো তো বেচে আছি
সেই স্বপ্নের আশাতে।
নাকি অচেনা মানুষ দেখে
মুখটাকে নেবে ঢেকে
অনুভবে বুঝে নিও
তুমি মোর প্রথম প্রিয়
প্রথম সুখের আশা
আছি ঠিক আগের মতই
বদলে আমি যাইনি গো
রয়েছে তোমার প্রতি সেই
আগের ভালবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026