নিশ্চুপ নিরাকার
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
জীবনের সব পথ পেরিয়ে
কোন এক অজানায় দারিয়ে এখন
মিছে মায়ায় জড়ানো ভালবাসা
ছিন্ন করেছে বাঁধন।
নিশ্চুপ নিরাকার
মনেতে এঁকেছি যার ছবি বারবার
এলোমেলো মন,আধারে চারপাশ
জীবনের শেষ বেলা, স্মৃতি করছে উপহাস।
কি যে,ছিল তোমার মনে
জানা হল না কোনদিন
কাটা ভরা পথ একা একা
নিঃসঙ্গ আমি তুমিহীন।
না ফেরার পথে পথে
ক্লান্ত আমি দুঃখের সাথে
ইচ্ছেরা যত উড়ে উড়ে
একা রেখে যাচ্ছে সরে।
আমিও সব মায়া ভুলে
যেতে চাই দূর একা চলে
যেথায় ছলনাহীন সূর্য হাসে
করবে বরণ আমায় ভালবেসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।