অনন্তকাল
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

আমি অনন্তকাল,তোর আশাতেই
বাধব সুখের ঘর
আমি তোর মায়াতেই
ফুলে ফুলে ভরিয়ে দিব
শূন্য বালুচর।
আমি তোর চোখে যে,স্বপ্ন দেখি
তুই কি বুঝিস না
তোর শোকেতেই পাগল আমি
স্মৃতিহীন আনমনা।
তোর পরশ লেগে আছে
আমার সকল চাওয়া পাওয়ায়
এ দেহ প্রাণ যে,ফিরে পায়
তোর পবিত্র ভালবাসায়।
তোর ইচ্ছে হলে আসিস ফিরে
আমার শূন্য এ জীবনে
আমার ব্যথায় ভরা তপ্ত হৃদয়
অপেক্ষাতে তোর আগমনে।
আমার অনন্তকাল, অনন্ত প্রেম
রইল তোর আসার পথে
আমার তুই হীনা জীবন
থাকবে পড়ে শূন্য পৃথিবীতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।