আমি হেঁটে চলেছি
- সুদীপ তন্তুবায় নীল

রাত্রির জালে বাঁধা
এক পৃথিবী উষরতা নিয়ে
হেঁটে চলেছি বন্ধুর পথে.....
অনীহা মূল্যহীন - জীবনের পথ !
যে পথের শেষে জেগে থাকে
দিকচক্রবাল
একমুঠো গোধূলির রঙ নিয়ে ।
আমি হেঁটে চলেছি অগোচরে,
অগোচরেই জেগে আছে মুক্তির নেশা ।
আমি হেঁটে চলেছি
দিবাসন্ধ্যার সন্ধিক্ষণে
এক পৃথিবী চরম অন্ধকারে হারিয়ে যেতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।