পুতুল দান
- নূরনবী সোহাগ
আজ পুতুলের বিয়ে হবে
লাল শাড়ি গায় দিয়ে!
জনে জনে দাওয়াত দিলেম
ঘরে ঘরে গিয়ে।
বর আসবে টোপর মাথায়
বরযাত্রীর সাথে
দারুণ রকম উৎসব হবে
পাতার রাজপ্রসাদে!
সোনার থালায় খেতে দেবো
রুপোর থালায় পান
ঝাঁকঝমকে হয়ে যাবে
কন্যা পুতুল দান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।