দশ ভূত
- নূরনবী সোহাগ

রাত নামলে এই গলিতে
কেউ চলাচল করেনা।
সবাই জানে গলির মুখে
বসে ভূতের কারখানা!
এক ভূত আছে;হাসে শুধু
মানুষ পেলে ভয় দেখায়
এক ভূত আছে; গানের তালে
সা-রে-গা-মা সুর শোনায়।
এক ভূত আছে; নাচে শুধু
এক ভূত আছে; ঢোল বাজায়
গুনে গুনে দশ ভূত আছে;
ভিন্ন কাণ্ড-কারখানায়!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।