চারের হিসেব
- নূরনবী সোহাগ
চড়ুই এলো হিসেব নিয়ে
টুনটুনিটার কাছে
চার আর চারের হিসেব করো;
হিসেবটা বেশ কাজের।
দোয়েল বলে শূন্য হবে!
টিয়া বলে আট,
বিজ্ঞ সুরে বকটা বলে
ষোল হবে; দ্যাখ।
হুলুস্থুল এক কাণ্ড বাধে
সবার হিসেব নিয়ে
যে যার মত তর্ক করে;
নিজের যুক্তি দিয়ে।
শালিক এলো তর্ক শুনে
কি হয়েছে বল-
কিসের হিসেব?কে করেছে?
কিসে বাধলো গোল?
সবটা শুনে শালিক বলে
হিসেব সহজ তো!
যোগ-বিয়োগ আর গুন এখানে
করেছে যে যার মত।
দোয়েল করেছে বিয়োগ হিসেব
টিয়া করেছে যোগ;
বিজ্ঞ বকে গুন করেছে।
এবার বুঝলে তো!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।