জেগে আছে রাত
- সুদীপ তন্তুবায় নীল

জেগে আছে রাত একমুঠো তারা
আর জোনাকির আলিঙ্গনে,
এক পৃথিবী জোছনার আলাপনে
আমি এক নিশ্চুপ প্রহরী !
ভাসিয়েছি মোর তরী
রুপোলি আলোর উজানে......
রাতের জোনাকি বলে গেছে
কানে কানে :
মানে অভিমানে সৃজন তুলির টানে
তোর হৃদয়ের এক কোনে
আমি স্বপ্ন হয়ে ঝরি......
লেখনীর ফিসফিস গানে
মোর সৃজনের সারি
এক পৃথিবী জোছনার আলাপনে
আমি এক নিশ্চুপ প্রহরী !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।