কেনো যে ভালবাসি?
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
কেন যে ভালোবাসি তাতো জানিনা,
বারবার কেন ছুঁটে আসি তাতো বুঝিনা।
কেন চাই আরও কাছে কেন খুঁজি প্রতিক্ষণ,
জানিনাতো কেন আঁড়াল হলে কেঁপে উঠে মন।।
এত সান্নিধ্য কেন চাই কেন এত অনুভব,
শুধু তোমাকে ঘিরে কেন আমার স্বপ্ন সব।
কেন আমার গানে আমার কবিতায়,
তুমিই শুধু আসো আর জড়াও মায়ায়।।
একাকীত্বের প্রতিটি প্রহরে কেন এত সঙ্গ দাও,
গভীর নিশিতে কেন হঠাৎ ঘুম ভাঙ্গাও।
অস্তিত্বে কেন তুমি এতটা বিস্তর আমার,
স্পন্দন কেন তুমি নিঃশ্বাসে বারেবার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।