ইচ্ছে করে
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

ইচ্ছে করে পাখির মতো উড়ি গাই
খুনসুটি করি
ইচ্ছে করে হাসের মতো ডুবি ভাসি
জলকেলি খেলি
ইচ্ছে করে প্রজাপতির মতো ডানা মেলি
কলিতে বসি ওষ্ঠে মধু মাখি
খুব ইচ্ছে করে পলি মাটি ঝাপটে ধরি,
চাষ দেই বীজ বুনি ভরে তুলি সন্তানের গাছগাছালি
কিন্তু হায়! গরীবের বৈধতা নেই;
ফলে ডাঙার কাকড়া কাছিমের মতো,
সর্বদা বিরহের রৌদ্রে পুড়ি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।