তুমিই তো কবিতা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলপের দিন

তুমিই তো কবিতা|
তোমার জন্য নোটবুকে
কলমের চলাচল,
তোমার জন্য ভাষার এ কোলাহল|
তোমার জন্য রাত্রি কিংবা প্রভাতবেলা,
প্রেমসিক্ত অক্ষরের কিছু খেলা|
তুমিই তো কবিতা|
তোমার জন্য কিছু উপমা,
তোমার জন্য কালির আঁচড়ে
রচিত শত পঙক্তিমালা|
তুমিই তো কবিতা, অনুপমা|


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।