কেশবতী তোমায় দিবো
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
ওগো কেশবতী তোমায় দেব কঙ্কতিকা কিনে;
অমরাবতীর হলুদ গাঁদা তোমায় দেব এনে|
সকাল-বিকাল গাঁথবে বেণী আর নয়তো খোঁপা;
সোনার মালা অনেক দামী, তোমায় দেব রুপা|
সোনা নয়, রুপা নয় পড়াবো গো বকুল-মালিকা!
ঢেকে দেব কোমল কায়া, আছে প্রেমের কঞ্চুলিকা|
ওগো কর্ণমতি তোমায় দেব বনফুলের দুল,
সত্যি ফুলে পড়বে তোমার বাঁশিনাকের ফুল|
রক্তজবায় রাঙিয়ে দেব আলতা তোমার পায়,
ওগো পুষ্পসাজে সাজবে তুমি, যেমন সাজা যায়|
থাকবে কোথায়, আছে আমার অরণ্য-প্রাসাদ;
দু'জন মিলে করব সেথায় প্রেমের চাষাবাদ|
ওগো কিনে দেব তোমায় শুধু একটি কঙ্কতিকা,
যতন করে গাঁথবে কেশের চিকণ বেণিকা|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।