শহর এবং গ্রাম
- বিচিত্র বিশ্বাস নীল
অামি এ শহরে থাকি কিন্তু অামার গ্রামকেই বেশি ভালোবাসি
শহর অামাকে বিলাসিতা দিতে পারলেও
গ্রামের মেয়েলি অামেজ মাখা সুখ দিতে পারে না
সন্ধ্যার অাকাশ, মিটিমিটি ঝুলন্ত তাঁরা, ফুরফুরে জোছনা জরানো চাঁদ অামার খুবই প্রিয়
কিন্তু এখানে নিয়ন অালোয় সন্ধ্যার অাকাশ ধূসর হয়ে অাসে চাঁদ তাঁরা চোখেই পরে না
অামি একদিন অামার শৈশব কৈশরের গ্রামে ফিরে যাবো
সবুজ দূর্বা ঘাসের উপর নক্ষত্রের শয্যা সাজাবো
অাকাশকে বুকে টেনে চাঁদকে চুমু খাবো।
অাচ্ছা ওখানে কি এখনো দোয়েল শালিক ঘুঘুর ডাকে ভোর অাসে
না শহরের পাতি কাকগুলো গ্রামকেও নিয়েছে দখলে
জানেন শহরের কাক অার মানুষগুলোর বড় মিল
এরা দুর্বল পেলেই ছোবল মারে।
এখানে গাড়ির হর্ণের জ্বালায় ঘুম অাসে না
কতো রাত জেগে থাকি!
অামি গ্রামে ফিরে যাবো লক্ষ্মী পেঁচার গান শোনে পরম শান্তির ঘুম ঘুমাবো।
এখানকার মানুষগুলো ব্যস্ততায় পাথর হয়ে গেছে
মুখে এক ফোটা হাসি ফোটে না
অামি একদিন গ্রামে ফিরে যাবো মতি দাদুর মুখে বাঘ শেয়ালের গল্প শোনে প্রাণ খোলে হাসবো
দাদু নাকি এখনো অাগের মতোই গল্প বলে!
অামি এ কনক্রিটের শহর ছেড়ে গ্রামে ফিরে যাবো
একদিন সবুজ ভরা ক্ষেতের অাল ধরে সারাটা বিকেল হাঁটবো
একদিন নয়া দিঘীর জলে জাল ফেলে মাছ ধরবো
একদিন সারাটা দুপুর সুই নদীর বুকে সাঁতার কাটবো
একদিন অাম জাম কাঁঠাল অরণ্যের ওপারে সূর্য বিদায়ের দৃশ্য দেখবো
একদিন সূর্যমুখি ফুলের মতো সূর্য উদয় দেখবো
একদিন সারারাত জেগে জেগে ঝরা পাতার শব্দ
অার রাত জাগা পাখিদের কথা শুনবো
সেখানে সন্ধ্যা নামলেই বাঁশ ঝারের ভীতর থেকে অজস্র জ্বলন্ত জোনাকি পোকা চতুর্দিকে ছড়িয়ে পড়ে
ঝিঁঝিঁ পোকারাও গানে গানে হয়ে ওঠে মাতয়ারা।
অনেকদিন হয়ে গেলো মাচা ভরা সীম লাউ কুমড়ো ফুল দেখি না
ভুলে গেছি কেমন করে টুনটুনি ঠোঁটের চোটে পতঙ্গ ধরে
অাচ্ছা ওখানে কি এখনো নয়া দিঘীর চড়ে দুলফি ফুলের উপর
ঘাস ফড়িং মধু মাছি প্রজাপতি ওড়ে
জানেন তো অামার বাসার সামনে বয়ে গেছে নোংরা জল কাঁদার নালা
ভোর থেকে সন্ধ্যা অবধি এখানে ছোট বড় কালো রঙিন
হাজার মাছি অানাগোনা
অামার ঘিনঘিন লাগে বমি অাসে, স্বস্তি পাই না
অামি গ্রামে ফিরে যাবো
সুবাসিত স্নিগ্ধ হাওয়ায় প্রাণ জুড়াবো
ওখানে যেমন বাতাসে সোনালি ফসলের ছোঁয়া
এখানে তেমন বাতাস কালো ধোঁয়ার বিষাক্ততায় ভরা
ওখানে মানুষ যতোটা ভালোবাসতে জানে
এখানে মানুষ ততোটা ঘৃণা করতে জানে
ওখানে যতোটা উদারতা
এখানে ততোটাই কুটিলতা
ওখানে সব কিছুই অতি সরল, অথচ এখানে রহস্যময়
ওখানে রাতের অাঁধারে ছুরি হয় ক্ষেতের ধান
এখানে দিনের অালোয় ছুরি হয় টাকার ব্যাংক
ওখানে অসাবধানে চললে সাপে কাটে পায়
এখানে সাবধানে চলেও বুলেট ঢুকে গায়
এখানে যতো মানুষ ততো অচেনা
যতো সুশীল সমাজ ততো অশ্লীলতা
যতো অালো ততো অন্ধকার
যতো বড় বড় দালান ততো বড় বড় রক্তের দাগ
এখানে বাতাসে টাকা ওড়ে, দ্রুত ভাগ্যের চাকা ঘোরে
অার এ ভাগ্যের চাকা ঘোরাতে এসে
এখন দেখছি বাঘ সিংহ হায়নার অরণ্যে নির্বাসন হয়েছে অামার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।