মনে পড়ে
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
মনে পড়ে-
তোমাকে প্রথম ছুঁয়েছিলাম এক অমাবস্যার রাতে,
নির্ঘুম, দু'টাকার দীপ জ্বেলে আমার কল্পনায়|
কৃঞ্চপক্ষের শেষ তিথি; কবিতার পাতা নিই নি হাতে,
শুধু মিলনের অপেক্ষায় তুমি ছিলে চোখের পাতায়|
.
সেদিন এসেছিলে একটা নীল শাড়ি পড়ে,
চরণধ্বনি শুনেই বুঝেছি পায়ে নূপুর ছিল|
বাঙালী নারীর মত বেঁধেছিলে খোঁপা যতন করে;
শ্রান্ত ছিল চলাচল, হৃদয়ে একটু চপলতা ছিল|
.
মিলনশয্যায় পাশাপাশি দু'জনের প্রাণতরঙ্গমালা;
অতঃপর ভালবাসার অমৃতরসে কিছুক্ষণ_
দেখাদেখি, ছোঁয়াছুঁয়ী হল; বেশ হল হৃদয়লীলা!
হঠাৎ প্রজাপতির আগমনে অদৃশ্য হলে তখন|
.
তোমাকে প্রথম ছুঁয়েছিলাম সেই অমাবস্যার রাতে,
এখনও মনে পড়ে তা প্রতিটা নিশিতে, প্রভাতে|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।