পার্থক্য
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

তুমি হাসলে ফুল ফোটে পাখি ওড়ে
অামি হাসলে ঝড় ওঠে পাতা ঝরে
তুমি তাঁকালে হেমন্ত অাসে শঙ্খচিল ওড়ে
অামি তাঁকালে দূর্ভিক্ষ অাসে শকুন ওড়ে
তুমি হাত বাড়ালে রঙধনু ওঠে বৃষ্টি পড়ে
অামি হাত বাড়ালে বিজলি চমকায় বজ্র পড়ে
তুমি হাঁটলে উষর মাটি গর্ব করে বলে
অাকাশের চাঁদ নেমে এসেছে অামার বুকে
অামি হাঁটলে উর্বর মাটিও কেঁদে কেঁদে বলে
চৈত্রের দাবদাহ দিওনা অামার দুঃখে
বুঝি না, হাজার চেষ্টা করেও বুঝতে পারি না
তোমার অামার মাঝে কেন এতো ব্যবধান!!
কোনো দিন কি পাবো উত্তর, যদি প্রশ্ন করি
ঈশ্বর এ তোমার কেমন খেলার বিধান?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।