বিশুদ্ধ একেলা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

কবে থেকে একলা চলা শুরু করেছি অামার জানা নেই
হয়তো সেদিন হতে যেদিন মা একলা ছেড়ে দিয়েছিলো উঠোনে
তারপর....... তারপর............
উঠোন ছেড়ে রাস্তায়, বনে-জঙ্গলে,মাঠে-ঘাটে
গহীন অরণ্য ভেদ করে, নদীর ধার, পুকুর পাড়
বাঁশবাগানের পরে ভয়ঙ্কর ঝাউ-ঝাড়ে হাজার কাঁটার অাঘাত সহ্য করে
শুধুই বিশুদ্ধ একলা চলা....আকাশ আমার ভালো লাগে
স্কুলের করিডোর, কলেজ ক্যাম্পাসে
কেউ-ই ছিলো না অামার পাশে
কতোবার তাঁকিয়েছি বামে-ডানে, সামনে- পিছনে,
হয়তো কেউ অাসবে, ধরবে অামার হাত
বলবে অামিও যাবো তোমার সাথে,
কেউ অাসেনি ধরেনি'কো হাত বলেনি কিছুই
শুধুই বিশুদ্ধ একলা চলা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।