সুখের স্বর্গরাজ্য
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
তোমাদের অনেক অপ্রাপ্তি অাছে, অনেক দুঃখ অাছে
তোমরা যেখানে ইচ্ছে চলে যাও, যা ইচ্ছে করো
অামি এই সুখের স্বর্গরাজ্য ছেড়ে কোথাও যাচ্ছি না।
অামার কোনো অপ্রাপ্তি নেই, কোনো দুঃখ নেই
অামার রেকে, সেলফে, টেবিলে কিছু সংখ্যক বই অাছে অামার সুখ।
অামি এখানে বসে রবীন্দ্রনাথ থেকে শুরু করে
সদ্য প্রয়াত শামসুল হক সহ সকল রত্নাকরের হাত ধরে
বাংলাদেশ শেষে বিশ্ব ব্রাক্ষ্মণ্ড ঘুরে অাসতে পারি; অল্প মুহুর্তের ব্যবধানে।
অামার কোনো অনুশোচনা নেই, কোনো মনোস্তাপ নেই
অামার কিছু সংখ্যক প্রিয় বই অাছে।
তোমাদের এই সর্বগ্রাসী শহরের --বড় বড় অট্টালিকা ভেদ করে
অামি ঠিকই দেখতে পাই--
শিশির ভেজা সকাল, রৌদ্র চকচকে দুপুর
ছায়া সুনিবির বিকেল, ফুরফুরে জ্যোৎস্না ছড়ানো রাত।
অামার কোনো ফ্লাট নেই, স্ত্রী-সন্তান নেই, প্রেমিকা নেই, বন্ধু নেই অাত্মীয় নেই, না থাকার দুঃখ নেই।
কেননা অামার কিছু সংখ্যক প্রিয় বই অাছে।
যা অামার সকল প্রাপ্তি।
তোমাদের বহুতল ফ্লাটের অাকাঙ্খা অাছে, স্ত্রী-সন্তানের বিলাসিতা অাছে,
প্রেমের ব্যর্থতা অাছে, বন্ধুত্বের দ্বন্দ্ব অাছে, অাত্মীয়তার ঝঞ্ঝাট অাছে,
যা তোমাদের ছিঁড়ে-ফুঁড়ে খায়।
অদৃশ্য যন্ত্রণায় ড্রাগের পর ড্রাগ নও, যকৃত-পাকস্থলী পঁচে যায়, গলে যায়,
তোমাদের যন্ত্রণার নিবৃত্তি হয় না।
অথচ দেখ কষ্ট অামাকে স্পর্শ করে না, শৃঙ্খল অামাকে বাঁধে না, পাপ অামাকে বিদ্ধ করে না, বিরুদ্ধতা অামাকে গ্রাস করে না, পক্ষপাতীত্ব অামাকে টানে না
অামার কিছু সংখ্যক প্রিয় বই অাছে -- যা অামার প্রশান্তি।
বিশ্ব সংসারের সকল কোলাহল ভেদ করে
অামার অাদিগন্ত বিচরণ অামার অনন্ত সঙ্গম
এই সুখের স্বর্গরাজ্যে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।