নিবেদন
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

অামার এ জীবনটা অামি বইয়ের পাতায় নিবেদন করে দেবো
মৃত্যু অবধি তার মাঝে ভেসে থাকবো
মহাসাগরে ভাসমান ক্ষুদ্র জাহাজের মতো
অামাকে ক্ষমা করবেন অামার সকল হিতৈষী
ভবযন্ত্রণার পেয়ালায় অামি মৃত্যুকে পান করতে পারছি না,
অামাকে অবশ্যই ক্ষমা করবেন এই জন্য যে,
ছোট একটা জীবন পাখিদের মতো প্রগাঢ় সুখে
শুধু বইয়ের পাতায় কাটিয়ে দেওয়া যায়
বিরহ, ব্যর্থতা, পরাজয়ের গ্লানি নিয়ে
অনিদ্রায় অনাহারে কাটিয়ে দিলাম অফুরন্ত প্রহর
অার সম্ভত নয়, কিছুতেই নয়
অামার সব অাকাঙ্ক্ষা, অভিলাষ ঝুলন্ত অাজ নিয়তির ঠোঁটে ; এ দুঃসহ্য কি করে মেনে নেওয়া যায়?
অার মায়াজালে জোড়াতে চাই না ক্ষণিক জীবন
অজস্র কালো অক্ষর বুকে জরিয়ে অামি গুহাবাসী হতে চাই,
পৃথিবীর সব সত্য সুন্দর অাত্মগোপন করেছে এ সুসজ্জিত প্রচ্ছদের ভিতর
এখানে চাঁদ, ফুল, পাখি, নদী প্রত্যহ নাচে, গায়, কথা কয়
সবুজ, সোনালি মাঠ, বিচিত্র ছোপের অাকাশ, হাঁসের পালকের মতো নরম বাতাস
এখানে ঢের প্রশান্তি এনে দেয়।
এখানে মানসিক অস্বস্তির কি সাবলীল শুশ্রূষা
অাহা অাগে যদি জানতাম
তবে অার ব্যর্থতার চাকু দিয়ে প্রেমিক হৃদয় ফালাফালা করতাম!
অন্ধ তরুণদল মুখ লুকাতে গেছে অন্ধকার স্তন ও যৌনির ভিতর
তারা সাদাকে শান্তির প্রতীক ভেবে, কাফনকে নিয়েছে চাদর করে
যদি অাজ তারাও জানতো এ সুখের খবর!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026