এ শ্রাবন অন্যরকম
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

আজ এই ঝরঝর বৃষ্টির দিনে,
তুমিই বা কেমন করে এতটা আনমনে হলে?
একবারও বললে না চলো বৃষ্টিতে ভিজি দু'জনে,
একবারও বায়না করলেনা একগুচ্ছ বৃষ্টিভেজা কদম ফুলের জন্য।
তুমি খুব বদলে গেছো হয়তো। অথচ আগে খুব ভালোবাসতে বৃষ্টি,
এখন তুমি খুব বে-রসিক হয়ে গেছ শুধু চুপচাপ থাকো।
অথচ এমনই একটা বাদল দিনে তুমি আমাকে গান শুনিয়েছিলে,
এমনই একটা বাদল দিনে আমায় কবিতা লিখতে বলেছিলে।।
সময়ের সাথে ভালোবাসাও কত দ্রুত বদলে যায় তাইনা?,
তুমি জানবে কি করে তুমিওতো বদলে গেছ সুখের রেখায়।
অথচ এমনটা কথা ছিলোনা; তুমি সাক্ষী রেখেছিলে ঐ মেঘের দলকে,
অথচ আজ বৃষ্টি ঝরছে আর তুমি দূরে রয়ে গেলে খুব।।
বলেছিলে বৃষ্টিভেজা দিনে ভালোবাসা প্রাণবন্ত হয়,
উষ্ণতা বেড়ে যায় অনুভূতিগুলোর; অনেক ভালোবাসতে ইচ্ছে হয় তখন।
ভাবতে অবাক লাগে আজ বৃষ্টি আছে আর তুমি নেই,
সেদিনের সেই গল্প নেই; কবিতা নেই; গানও নেই; মনে উষ্ণতাও নেই কোন।।
অথচ এমনই এক মধ্য শ্রাবন দিনে তুমি ছিলে; ভালোবাসা ছিলো পূর্ণ হৃদয় কোষাগারে।
আজ ভাবতেই দু'চোখে অঝোর ধারায় বৃষ্টি বয়ে যায় অপ্রাপ্তির।
কেমন করে মানুষ ভুলে যায় বৃষ্টির কথা মেঘের কথা?
মানুষ কেন অমন করে চৈত্রে হারিয়ে যায় দিয়ে শুধুই নিঃসঙ্গতা?
আজকেও শ্রাবন আর আকাশের কোল জুড়ে থাকা মেঘগুলো ভেঙ্গে পরছে সব,
তবুও আজকের বর্ষণ সেদিনের মত নয়, হয়তো তুমি নেই বলে এ শ্রাবন অন্যরকম।
সেদিনের বৃষ্টিতে তুমি ছিলে, প্রেম ছিলো, সে শ্রাবনে স্বপ্ন ছিলো, ছন্দ ছিলো।
অথচ এ শ্রাবন নিঃসঙ্গ, একদমই নিথর, এ বৃষ্টিতে কিছুই নেই শুধু আছে এসিডে ভরা জল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026