ফুল দিওনা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

গালে তিল আঁকা শ্যামবর্ণের মেয়েটি
নীল শাড়ি,নীল টিপে আকাশ সেজে থাকত
এক সন্ধ্যায় সে সবুজ শাড়ী,সবুজ টিপে
প্রকৃতি সেজে এলো
হাতে এক গুচ্ছ কাগজের ফুল নিয়ে।
আশ্চর্য রঙ্গিন কাগজের ফুলগুলো
আমার ঘুণে ধরা হাতে গুজে দিয়ে কিছুদূর হাত ধরে হাঁটল!
তারপর সময়ের ঘোড়ায় চেপে রাত্রির
অন্ধকারে মিলিয়ে গেল।
কাগজের ফুলগুলোতে কোন গন্ধ ছিলনা
তবু কেন কাঁটার আঘাতে আমার হাত রক্তাত্ব হল?
মেয়ে ভুল করে আর্জেস গ্রেনেড দিও কখনো ফুল দিওনা.!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।