অপেক্ষায় আছি
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

অপেক্ষায় আছি-
তোমার খোলা চুলে আমাকে স্পর্শ করবে বলে।তোমার দু’চোখে বাঁধবে আমায় এবং আমার স্বপ্নগুলো।
হয়তো সেদিনের মতো আবারও আমার জামার বোতাম ছিঁড়বে।
অপেক্ষায় আছি,
বর্ষার প্রথম কদম তোমার খোঁপায় বাঁধবো,
ভেজা ঘাসের পরে তোমার বুকে মাথা রাখবো।
কখনও হবো তোমার খোলা জানালায় বয়ে যাওয়া প্রত্যেক রাতের হিমেল হাওয়া।
কিংবা,
জ্যোৎস্না রাতে তোমার চোখে চোখ রেখে রাত্রি কাটানোর সেই ক্ষণ অপেক্ষায় আছি আজও.!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।