অনিন্দ্য অপরূপা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

কল্পনার মাধুরী মিশিয়ে যেমনটি তোমার প্রতিচ্ছবি
এঁকে ছিলাম আমার মনোভূমিতে,
এরচেয়ে বহুগুন তুমি অপরূপা অনিন্দ্য অপরূপা
আমি বারবার হেরে যাই তোমাতে।
আহ! তোমার কথোপকথন সুমিষ্টি পঙক্তিমালায়
আমি বিমূগ্ধ, হারিয়ে ফেলি কথার ছন্দ,
তোমার দু’টি চোখ-চোখ সেতো মায়া-মায়ায় ভরা
অপলক দৃষ্টিতে কাছে ডাকে সারাক্ষণ।
তোমার ঠোঁট-ঠোঁট দু’টি অনিন্দ্য কারুকাজে গড়া
তোমায় নিয়ে আমার ভীষণ ভয় হয়-ভয়,
কখন যে ছোবল মারে তোমার পবিত্র মায়াময় দেহে
সর্বত্র বিচরণকারী কিছু কাকচরিত্রের মানুষ।
তোমার চলন ধীর পায়ে চলন -শৈল্পিকতায় ভরপুর
কাছে টানে-খুব কাছে টানে বারংবার,
মন চায় ছুঁয়ে দেখি তোমার কোমল এ দুটো হাত
সৃষ্টি করি নতুন আলোকিত এক ভূবন!
জানি, এ জনমে আমার এ সাধ মিঠবেনা কখনও
তবুও ভালোবাসি তোমার দীঘল কালো চুল,
শ্যামল গড়ন আর উৎকর্ষ বাচনভঙ্গির মোহ আমায়
সাত সমুদ্র পাড়ি দিতে করে ব্যাকুল।
যতদূর যতদূর-ই থাকো তুমি মনে রেখো হে মানসী
যেনো আছো তুমি আমার হৃদয় গভীরে,
পদ্ম ফুলের মতো ভেসে বেড়াবে আজন্ম বুকের পুকুরে
সোহাগ পাবে-পাবে তোমার মত করে।
বন্ধু হে আমার, যদি দূরে চলে যাও ভুল করে বহু দূরে
মনে পড়ে যদি কোন অবেলায় কোন ক্ষণে,
ডেকে দেখো, পাবে তুমি আমায়-পাবে এ বুকে ঠাঁই
জয় করবো শক্তি আর সাহস দিয়ে কঠিনেরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026