বিদায়
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

ও সেদিন বিদায় জানাতে এসেছিল,
বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম চুপ করে।
আশ্চর্যজনকভাবে ও সেদিন প্রথম দেখা হওয়ার দিনের শাড়ীটা পরেছিল,মনে আছে??
সেদিন এক পসলা বৃষ্টি হয়েছিল,
মেঘের রেশটুকু তখনো লেগেছিল আকাশের ফাকে,
আমরা সেদিন হাত ধরাধরি করে হাটিনি,আমি কোন গান গাইনি, ও হাসেনি,ফেলেনি এক ফোটাও অশ্রু!!
কি হাস্যকর তাই না??আমরা কি বোকা ছিলাম;
যাইহোক ,ও বিদায় নিতে এসেছিল আমি বিদায় দিয়েছিলাম...!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।