আমি বিষন্নতা ভালোবাসি
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
শিশিরের ধ্বনিতে গান গায়, অন্ধকার;
বাতাসে ঝিঁঝিঁর গন্ধ;
আর আমি আপন কোন আপন কথার
ভিড়ে হারাই।
নয় সেতো কোন হাহাকার।
আকাশের নীলচে
দেয়ালীর'পরে লিখিয়াছি আমি যাহা অসংখ্য
দীপ্তিময় আঁকাবাঁকা অক্ষরে।
আমি ঝরিনি কোন হেমন্তের কুয়াশায়,
হারিয়ে যায়নি এখনো কোন সন্ধ্যালোকের
আভার ভীড়ে।
আমি কথা কয়ে যাই সেই ঘাসদের সাথে,
যাদের মাঝে এক স্নিগ্ধ মায়া।
মুছে যাবে নাকো সেই মায়ায় দীপ্তি,
আলোকের দিন ফুরালেও,
অস্পষ্ট গোধূলিতেও রবে তা, হয়ে দীপ্তিময়।
কিছু স্বপ্ন জগৎ ত চিরদিন সজীব রয়।
তাইতো এখনো শুনি আমি রাতজাগা,
আঁখি নিয়ে,
বাতাসে ভোরের কল্লোল।।
কোন বিষাদী কাব্য নয়,
রচিব বলে শেষ্ঠ কোন সুখকাব্য এক,
আমি থেমে গেছি শান্ত কোন মেঘ হয়ে,
এক ছায়াঘেরা আকাশে।
রয়ে গেছি অপেক্ষায়,এখনো রাত্রিস্নাত
আঁখি নিয়ে,
সেই প্রিয় সবুজ মাঠের ঘাসেদের মাঝে,
হয়ে এক প্রিয় ঘুমন্ত ফুল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।