আগামী দিনটির কথা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন

শিমুল রাঙা বিকেল, সীতিতে সিঁদুর পরেছে পশ্চিমা অাকাশ,
গাছের কচি পাতা দুলিয়ে ভাসছে প্রচ্ছন্ন বাতাস
অামি বাঁশঝাড় ঘেরা পুকুর পাড়ে বসে ভাবছি অাগামী দিনটির কথা।
কতো হুরোহুরি কতো লুটোপুটি কতো রঙের ধাঁধায় প্রতিটি মানুষ কাল নিজেকে তুলে ধরবে পৃথিবীর গায়।
পায়েশ, খোর্মা, পোলাও বিরিয়ানি অারো নানা সুস্বাদু খাবার
প্রিয়জনের হাত ধরে সুদূর ভ্রমণ, অাহ! কি বিস্মিত অানন্দ বিভোর!
অামার প্রিয় বন্ধুরাও প্রেমিকার হাত ধরে পাখিদের সুখ বুকে নিয়ে চলে যাবে দূরে... অারো দূরে.... অনেক দূরে.....
প্রেমিকার খোঁপায় রজনী গন্ধার মালা, কোমড়ে পেঁচানো
জামদানি শাড়ি।
পায়রার পালকের মতো শুভ্র হাতে মেহেদী রঙ, নরম ফর্সা দুটি পায় পেন্সিল হিল
ব্লাউজের নিচে চক্ষু বিস্ফোরিত দুটি লাল ফিতে, অাহ! কি সৌন্দর্যেরর বাহার।
যাও যাও কার্পাশ মেঘেদের মতো ওড়ে, চলে যাও অজানা অনেক দূরে।
অামি এখানে বসে দিঘীর জলে জয়নুলের তুলি দিয়ে
নতুন চাঁদের রুপালি রঙে ছিন্নমূল শিশুদের ছবি অাঁকবো
তাদের হাতে তুলে দেবো শ্লোগান সম্মিলিত প্লেকার্ড
পায়েশ, পোলাও চাই না, বেঁচে থাকার জন্য ভাত চাই
এক থালা ভাত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।