মোবাইল ফোন
- উত্তম চক্রবর্তী

মোবাইল ফোন আমি থাকি,
হাতে হাতে সবার।
লোকে তাতে কথা বলে,
প্রয়োজনে চলার।


সুখেদুঃখে আলাপ করে,
দূরে কাছে সবে।
অফিস কিংবা পরিচিতে,
বন্ধু বিদেশ তবে।


ছবি তোলা ভিডিওতে,
সব কাজেতে লাগি।
মেমোরিতে গান মুভিতে,
খুদেবার্তা সবি।


নামের মেনু কলের নাম্বার,
আমার লিষ্টে থাকে।
ফেইসবুকে মেসেঞ্জারে,
ইমেলেতে লাগে।


আমি এখন সবার বন্ধু,
সকল কাজের সাথী।
কম্পিউটারের বিকল্পতে,
সবার হাতে থাকি।


তাং - ১৬/১০/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।