মাধবীলতা
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
মাধবীলতা তুমি বলে দিও-
তোমার মিথ্যে বলার কারনটা?
সে সত্যিটা কি?
তুমি কোন সত্যটা আমার কাছে লুকিয়ে রেখেছো,
নিত্যদিন আমার সাথে করে গিয়েছো অভিনয়,
আজ জানতে যে বহু ইচ্ছে হয়-কি কারনে কি প্রয়োজনে
কোন সত্যের কাছে করিলে আমায় পরাজয় ?
তবে জানো আজ তোমার মুখ দেখে বলতে হয়,কিছু
গাঁয়ে গন্ধ লুকিয়ে রেখেছ,
সে জন্যই তোমার বলতে ভয় হয়!
তবে জানো রোজ ছুটেছি সে সত্যের সন্ধ্যানে তোমার গল্পটা মিলাতে,
তবু পারিনি, সত্যটা যে তুমি লুকিয়ে রেখেছো -
শত বিশ্বাস ভেঙ্গে আজ আমাকে অভুক্ত কিছু ভাবনা দিয়েছো?
সেদিন বলেছিলে কিছু হয়নি,তবে সে সব কথা কি মিথ্যে
নাকি সেই মিথ্যের পিছনেও তুমি লুকিয়ে আছ,
নাকি তোমার মেয়েটার নামে নতুন কোন অশ্রু ঝরা গল্প লিখছো?
তবে তোমার মুখ দেখে ভাব বুঝেছি, তুমি কথায় প্রকাশ কর অভিনয়, তুমি সত্যের সাথে দিয়েছ অভুক্ত পরিচয়!
তুমি জানো তোমার সেই মিথ্যের সাথে সত্যের কোন সমজতা হযনা,
তুমি রোজ করেছ আমার সাথে অভিনয়, তবে আজ বলছি তোমার কাছে আমার কোন মূল্যই নেই?
আমি মূল্য হীন, আমি অযোগ্য,আমি তোমার কাছে অবহেলার একাটি পাত্র!
তবু বলছি তুমি সত্যটা লুকিয়ে,আমার স্নেহ মমতা,বেদনায় দিয়েছ অশ্রু জল!
তুমি জানো রোজ তোমায় নিয়ে কত স্বপ্ন আঁকি
তুমি জানো তোমার জন্য কত কথার কত আনন্দের কবিতা লিখি,তুমি জানো না,শুধু তোমার মিথ্যে সত্যের কাছেই,গল্পটা পরাজিত হয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।