উপন্যাসের মেয়েটি
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
মেয়েটিকে আমিই সৃষ্টি করলাম।
নাম দিলাম নীলান্তি। খাওয়ালাম, পড়ালাম
ইচ্ছে মত বুলি শেখালাম।
রাতের চাঁদের পথ চিনিয়ে দিলাম।
সুশ্রী অঙ্গ দিলাম।
মেয়েটি হয়ে গেল স্বজা।
সুন্দর কপালে টিপ পড়ালাম।
সবার থেকে আলাদা কেশ ফিতে বেঁধে দিলাম।
মেয়েটি এখন সম্পূর্ণা।
শত শত পৌরুষের প্রেম কল্যাণী।
নজর থেকে বাঁচানোর জন্য
সুন্দর একটা উপন্যাসে ভরে কাভার করে দিলাম।
কিন্তু ঘটনাচক্রের হল অবনতি।
হায় ঈশ্বর.! একি.!
আমিতো নিজেই উপন্যাসের মেয়েটির
প্রেমে পড়ে গেলাম..!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।