তোর ঠোঁট এত লাল কেনো?
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
বলতে পারিস তোর ঠোঁট এত লাল কেন?
ছোটবেলায় আমি তোকে দেখিনি,
সেই ছোট থেকেই কি তোর ঠোঁট লাল?
তুই কি পান খাস?
আমি যতদূর জানি সে নেশা তোর নেই।
নাকি তোদের বাগানে অনেক লাল গোলাপের গাছ,
আর সেই গাছের ফুলে ঠোঁট ছুঁয়ে দিস?
আমি বারবার জানতে চাই তোর ঠোঁট এত লাল কেন?
যখন তোকে দেখি ভীড় বাসে,
কিছু অবাধ্য যুবক ছুঁতে চায় তোর শরীর।
ঠিক তখন আমি দূরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকি তোর ঠোঁটের দিকে,
মনে হয় কত যত্ন নিয়ে ভগবান বানিয়েছে।
যখন হেঁটে যাস কাঁধে ব্যাগ নিয়ে শহরের ফুটপাতে,
আমি কিছুটা দূরত্ব রেখে দেখে নিই তোর চলে যাওয়া।
অবাক হয়ে ভাবি যদি কোনদিন পারি তোর ওই লাল ঠোঁট ছুঁতে,
সেদিন আমি মরেই যাবো।
অজান্তেই হেসে উঠি,
বুকের আকাশে লক্ষ ফড়িং একসাথে উড়ে যায়।
নিজেকে হালকা লাগে,
উপলব্ধি করি এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমে গেছে।
যদি কোনদিন কোজাগরী সন্ধ্যায় তোর ঠোঁটে রাখতে পারতাম আমার আঙ্গুল,
সেদিন আমার কপাল পেত পরশমনির ছোঁয়া।
সেদিন আমি সোনা হয়ে যেতে পারি,
যদিও আদতে আমি অতি সামান্য।
তোর ঠোঁট ছুঁতে চাওয়ার ইচ্ছে পরকীয়ার মত জড়িয়ে ধরে আমায়,
আমি জানিনা এ শিকল কেটে উড়ে যাবো কি করে?
হয়তো তোকে ছেড়ে উড়তে পারার ক্ষমতাই নেই।
সেদিন রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে,
তুই হঠাৎ আমার সামনে এসে বললি তোমার কি মতলব বলোতো?
আমি কিছুটা বাকরুদ্ধ হয়ে থোতিয়ে বললাম-
আমি জল খাব।
তুই চোখ দুটো বড় বড় করে আমাকে শুধালি,
রোজ আমায় এমন করে দেখো কেন?
কি চাও?
আমার মুখের ভিতর সব শব্দেরা আগোছালো,
তবু প্রানপনে বললাম-
"তোর ঠোঁট এত লাল কেন?"
তুই অবাক হয়ে আমায় দেখলি কিছুক্ষন,
অতঃপর বললি-
তোমার কি মাথাখারাপ?
নাকি অসভ্যতা?
তুমি আমার থেকে দশ বছরের বড়।
আর তারপর মুখ ঘুরিয়ে এঁকে দিলি সীমারেখা।
আমি জানি কোথাও তখন বৃষ্টি নেমেছে,
কোথাও হয়তো ভেঙ্গেছে সম্পর্কের বাঁধন।
কোথাও হয়তো একমুঠো অনুভূতি অনাদরে হারিয়ে গেছে,
আর আমার কাছে নির্মম নীরবতা।
আমি মনে মনে বললাম-
আমি ভুলিনি আমি চব্বিশ আর তুই চোদ্দ।
আমি জানি সভ্যতার বিবর্তনে পুরাতনকে হারতে হয়,
হারাতেও হয়।
তবু....
আমি জানতে চাই তোর ঠোঁট এত লাল কেন?
যদিও কিছু প্রশ্নের উওর হয়না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।