না তোমাকে সুন্দরী বলবো না!
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
না তোমাকে সুন্দরী বলব না আমি!
তোমাকে সুন্দরী বললে তোমার দুটি ঠোঁট রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার দুটি চোঁখ রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার কালো তিল রেগে যাবে।
না তোমাকে সুন্দরী বলব না আমি।
তোমাকে সুন্দর বললে তোমার ভুরু রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার মরাল গ্রীবা রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার পদযুগল রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার যুগল শীর্ষ রেগে যাবে।
তোমাকে সুন্দরী বললে তোমার ক্ষীণ কটি রেগে যাবে।
না তোমাকে আর যাই হোক সুন্দরী বলব না আমি।
এতো বেশি সুন্দরের ভিড়ে কাউকে একাকী সুন্দরী বলার
ঝুঁকি আমি কীভাবে নেবো বলো?
তোমার চাইতে আর কে অধিক জানে
সুন্দরীরা বড়ো বেশি ঈর্ষাপ্রিয় হয়।
না সুন্দরী বলবো না।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।