চিঠি-১
- বিচিত্র বিশ্বাস নীল - নীল

প্রিয় হবু বৌ,
হৃদয়ের গহীন থেকে অফুরন্ত অকৃত্রীম ভালোবাসা তোমার তরে।
তুমি নাও, গ্রহণ করো।
কোথায় তুমি ?
এসো না আমার রাত জাগার সঙ্গী হয়ে।
নিশি রাতে জোসনার আলো গায়ে মেখে রাতবেরাত গল্প করবো দু'জন মিলে। আকাশের চাঁদ দেখবো আর ভালোবাসার দুষ্টুমিষ্টি প্রেমালাপ করবো । দুজনে আকাশে তারা গণনার পাল্লা দিবো।
আচ্ছা কেমন আছো তুমি ?
নিশ্চয়ই আমার মতো তুমিও পথ চেয়ে আছো!
কবে আমরা দু'জন এক হবো। আমি যেমন
একা একা ভালো নেই তোমায় ছাড়া অবশ্যই
তুমিও এমনই আছো!
তোমাকে নিয়ে দেখা ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো,
ধীরে ধীরে আজ অনেক বড় স্বপ্নে পরিণত হয়েছে। সত্যি কথা বলতে কি জানো ! স্বপ্নগুলো তীব্র মাথাচাড়া দিয়ে উঠেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সেগুলো আজ বিশাল। তুমি তো জানোই আমি অগোছালো, তাই তোমাকে এসে সবকিছু গুছিয়ে নিতে হবে। আমরা দুজন মিলে আমাদের ঘর সংসার সাজিয়ে নেবো তোমার মনের মতো করে।
প্রচন্ড গরম এসে গেছে।
নিজের যত্ন নিও।
সূর্য মামার তীব্র উত্তাপ থেকে নিজেকে আগলে রেখো।
বাইরে বের হলে ছাতা নিয়ে যেও।
আচ্ছা আজ না হয় থাক। সবই যদি একদিনেই বলি তাহলে অন্যদিন কি নিয়ে হাজির হবো বলো! আমাকে নিয়ে একদম চিন্তা করিও না। আমি খুব ভালো আছি।
আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে তোমাকে ভালোবাসি। আজকে এখানেই সমাপ্তি।
ইতি...
তোমায় নিয়ে স্বপ্নচারী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026