একদিন বিকেলে
- বিচিত্র বিশ্বাস নীল - নীল

একদিন কোন বিকেলে তুই
ঘুরতে কিন্তু আসিস,
মনে করে নীল শাড়িটা
কুচি দিয়ে পড়িস।
.
মেঘবরণ তোর চুলের খোঁপায়
গুঁজবি জবা ফুল,
কানের দুল পড়তে যেনো
হয়না কোন ভুল।
.
লিপস্টিক মাখা পাপড়ি ঠোঁটে
মিষ্টি করে হাসিস,
ভালবাসায় তোকে ভরিয়ে দিবো
হৃদয় ভরে নিস.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।