পথে ঘাটে প্রান্তরে সবুজে সবুজে --
- সুদীপ তন্তুবায় নীল
নিঝুম রাত্রি ! নিরবতার আঁচল উড়ে যায়
পথে ঘাটে প্রান্তরে সবুজে সবুজে আকাশে বাতাসে.....
তাদের অন্তরালে লুকিয়ে থাকা অনেক কথা
আমি কান পাতলেই শুনতে পাই নিরবতার তরঙ্গে :
তাদের আর্তনাদ ক্রন্দন হাহাকার বুক জুড়ে আমার
এক পৃথিবী যন্ত্রণার পাথার আর অশান্ত লহরী !
তারা বলে : ওগো শুনছ ?
আমরা যে হারিয়ে যাচ্ছি একটু আগলে ধরে
তোমার সদয় আলিঙ্গনে প্রশান্ত বাহুডরে ।
আমি ছুটে যাই চতুর্দিকে, একা আমি বড়ো অসহায় !
তাদের দুঃখগাথা আজও
কান পাতলেই শুনতে পাই নিঝুম রাত্রির নিরবতায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।