নিয়ন্ত্রনহীন যাচ্ছি কোথায়?
- উত্তম চক্রবর্তী
নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
ঘরে বাইরে, শিক্ষা দীক্ষায়,
আচারনিষ্ঠা,ব্যবহারে!
নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
এলোমেলো অট্টালিকা,
অস্থির করা ট্রাফিকজ্যামে।
নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
চিকিৎসাতে অবনতি,
খাদ্যে ভেজাল,দূর্নীতিতে।
নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
আইনের হচ্ছে অপপ্রয়োগ,
অসংযমী বিবেক মনে।
নিয়ন্ত্রণহীন যাচ্ছি কোথায়?
বাঁচতে হলে সঠিক পথে,
আসতে হবে,ভাবতে হবে,
তবেই জীবন সার্থক হবে।
তাং - ২৪/১০/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।