ম্যাডেলিনের ফেয়ারওয়েল
- উত্তম চক্রবর্তী

আজকে মোদের ম্যাডেলিনের
ফেয়ারওয়েল হলো।
অনেক দিন সে এই অফিসে
চাকরি করে গেল।

সুখেদুঃখে কথায় গল্পে
বহু দিনের সাথে।
হঠাৎ তার এই বিদায় বেলা
মনে খারাপ লাগে।

স্বদেশী ও ভিনদেশীতে
অফিস মোদের ভরে।
কতো দেশের লোকের সনে
ভাবের প্রদান চলে।

এই অফিসে ছোট বড়
মিলেমিশে থাকে।
পরিবারের স্নেহছায়ায়
অফিসটাকে ভাবে।

ফুলেরতোড়া উপহারে
করলে সবাই দান।
অশ্রুজলে ভাষণেতে
সিক্ত হলে প্রাণ।

কেক কাটাও হলো তাতে
হাতেতালি দিয়ে।
খাওয়া দাওয়া হলো শেষে
কুশল বিনিময়ে।


তাং - ২৭/১০/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।