সারাজীবন সুখী রবে
- উত্তম চক্রবর্তী

ভালোফলের আশাকরি
ছেলেমেয়ে হতে।
কতটুকু বুঝে তারা
আশাকারীর মতে।

লেখাপড়া করে তারা
বড় মানুষ হবে।
বাবা মায়ের মনে সবে
কামনা তাই রবে।

কতো করে বলি তাদের
মানুষ হতে হবে।
শিক্ষা ছাড়া কোন কাজে
আসবেনা যে তবে।

অবুঝেতে ছেলেমেয়ে
সময় নষ্ট করে।
ভালোফলে সন্তুষ্টিতে
নাহি খুশি ভরে।

যে বুঝে সে বড় হবে
জীবন নদীর মাঝে।
সারাজীবন সুখী রবে
বুঝের ফলে পাবে।


তাং - ৩০/১০/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।