প্রিয়ার সুখের তরে
- উত্তম চক্রবর্তী

প্রিয়ার মনের ভালোবাসায়
মন যে উদাস করে।
সবসময়ে হাসিমুখে
থাকবে জনম ভরে।

তোমার চাওয়ায় ভালোলাগা
দেখতে আমি পাই।
মন থেকে তাই সম্পর্কটা
গড়তে যেন চাই।

নিরব মনের চাওয়া পাওয়া
সবসময়ে থাকে।
এমনি থাকুক অতৃপ্তিতে
ভালোবাসার মাঝে।

ওগো তোমার গহীন মনের
ভাষা আমি বুঝি।
চলার পথের পাথেয় হোক
ভালোবাসার জুটি।

সুখে থাকো প্রিয়া তুমি
সারাজীবন ধরে।
এটাই আমার চাওয়াই তবে
প্রিয়ার সুখের তরে।


তাং - ৩১/১০/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।