প্রিয়ার তরী
- উত্তম চক্রবর্তী

প্রিয়ার মনের অভিরুচি
সতত মনে থাক।
চলার পথে মানসপটে
হৃদয় জুড়ে যাক।

স্বপ্ন আমার ভালোবাসা
মনে দোলা দেয়।
চিরদিনই মনের মাঝে
সাঁতার কাটুক বেশ।

সাগর যেমন ভালোবেসে
ঢেউ খেলিয়ে যায়।
তেমনি করে মন সাগরে
প্রিয়ার তরী বায়।

প্রিয়া আমার নিশ্বাসেতে
বিশ্বাসেতে তাই।
সারাজীবন অন্তরেতে
ভালোবেসে যাই।

স্বপ্ন যেথায় কল্পনাতে
নিত্য দোলা দেয়।
ভালোবেসে বেঁচে থাকি
দুজনেতে সেই।

তাং - ০১/১১/১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।