অনু , তোমাকে ছোঁয়া গেল না এক মুহূর্তেও !
- সুদীপ তন্তুবায় নীল
অনু , তুমি এত কাছে
তবুও তোমাকে ছোঁয়া গেল না এক মুহূর্তেও !
জানি না তুমি জেগে আছ
নাকি এক পৃথিবী তন্দ্রার হাত ধরে
পাড়ি দিয়েছ স্বপ্নীল পথ........
দরজার ফাঁক পথে
তোমার উষ্ণ নিঃশ্বাস পথ করে নিয়েছে
আমার ছোট্ট ঘরে,
সারারাত তার আনাগোনা
চার দেওয়ালে ঘেরা
আলো আঁধারি আমার ছোট্ট পৃথিবীতে,
তোমার একরাশ ঘ্রাণ
নিজের অধিকার বুঝে নেয় সাবলীলে
মাতাল করে আমায় !
আমার ইচ্ছার ঘেরাটোপে
একমুঠো যন্ত্রণা আর অভিসারের কামনা :
কিছু অশ্রু আর উত্তেজনা !
অনু , তুমি ঘুমিয়ে থাক
এবার আমি কিছু লিখতে চাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।