মনের সুখে
- উত্তম চক্রবর্তী
প্রিয়া আমার অপেক্ষাতে
থাকে পথটি চেয়ে।
কখন আসে প্রিয়ার প্রিয়
সময় গুনতে থাকে।
এভাবেতে পার করে তাই
সারা দিনটি ধরে।
অবশেষে প্রিয় আসে
কর্মব্যস্ত সেরে।
কলিংবেলে কিরিংকিরিং
শুনে প্রিয়া আসে।
দরজাটি খুলে প্রিয়ার
নিঃসঙ্গতা কাটে।
চায়ের কাপে চুমুক দিয়ে
গল্পে মেতে উঠে।
সারাদিনের জমাট কথা
মনের সুখে বলে।
এক সাথেও রাতের খাবার
খেতে হবে বসে।
টিভি দেখা শুতে যাওয়া
প্রিয়ার কথায় হবে।
তাং -০১/১১/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।