সোনামণির আবদারেতে
- উত্তম চক্রবর্তী
সোনামণি যাবেনা তার
বিদ্যালয়ে আজি।
টিভিতে তার নতুন সিরিজ
দেখতে হবে তারি।
মঠু পাতলুর নতুন পর্ব
দেখতে যে তার হবে।
টিভির রিমোট হাতে তাই
অপেক্ষাতে রবে।
এভাবে তার বিশেষ দিনে
বলা যায় না কিছু।
সোনামণির আবদারেতে
আমরা হঁটি পিছু।
দুষ্টামিতে সারাদিনে
মাতাবে আজ ঘরে।
মায়ের কাছে কতো নালিশ
একটুআধটু পরে।
বকুনি আর মায়ের আদর
ক্ষণেক্ষণে পাবে।
এভাবেতে সারাবেলা
পার করে যে যাবে।
তাং - ০৫/১১/১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।