সম্পর্কের বন্ধন
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

কেমন করে যেন তুমি আমায়
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেল!!
আমার ছুঁটে চলা মনকে বাঁধো,
ভাসতে চাওয়া কল্পনাগুলোকেও বাঁধো,
হাসতে চাওয়া কষ্টগুলোকেও
বেঁধে রাখো শক্ত করে।
অদৃশ্য শক্তিতে বন্দী আমি তোমার খাঁচায়,
তবুও কেন অনীহা হয় না তোমাতে?
কেন ঘৃণা করতে পারি না বুক ভরে?
তাচ্ছিল্যভাব কেন ফুটে উঠে না আমার চোখে মুখেতে?
বাঁধন ছিঁড়ে মুক্ত হাওয়ায় উড়বো আমি
ভেবেছি কতবার!!
যতবার বাঁধন কাটতে যাই,
ততবেশী মনসূতা পেঁচিয়ে পেঁচিয়ে
আরো বেশী শক্ত বাঁধন তৈরী হয়।
বাঁধন কাটতেও পারি না,ছুঁটতেও পারি না,
উড়তেও পারি না আমি।
মাঝে মাঝে নিজের সব কল্পনাগুলোকে
একত্রিত করে কল্পগোলক বানাই।
সজোরে ছুঁড়ে মারি শূণ্যে কোথাও
কল্পমুক্তির ভীষণ আশায়।
তাতেও যে এত বিড়ম্বনা!!!
নিউটনের তৃতীয় সূত্র ধরে সমপরিমাণ শক্তিতে
সে পুনরায় আঘাত করে আমায়।
তাই মুক্তিলাভের সব ইচ্ছাকে দিয়েছি মাটি।
আমি না হয় তোমার বন্দী হয়েই থাকি!!
মাঝে মাঝে শুধু খাঁচার দরজাটা খোলা রেখ-
কিছুটা আলো বাতাস গায়ে মেখে নেব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026