মনে পড়ে
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

তোর শহরের অলিগলি
খুব মনে পড়ে,
তোর শহরের জেগে ওঠা ভোর
আমায় পিছু ডাকে।
নিস্তব্ধ সকাল,দোতলা তিনতলা দালান,
আর দূরে দাঁড়িয়ে নারকেল সুপারি গাছ,
বাড়ির সামনের কচুরীভরা পুকুর,
সন্ধ্যা নামতেই বন্ধুদের শোরগোল ,
তোর বিস্ময়ে চেয়ে থাকা সেই দুটো চোখ,
তোর ছুঁয়ে যাওয়া প্রথম প্রহর।
জানি কিছুই নেই আগের মতন,
ঠিক তুই আর আমি এখন যেমন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।