আকাঙ্খিত প্রেম
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা
আমার ইচ্ছের নাম ক্ষুদ্র ভালবাসা,
তোমার ইচ্ছের নাম তুমুল প্রেম।
ভালবাসা চির শাশ্বত, অবিনশ্বর,
প্রেম সেতো সময়ের চাহিদা মাত্রই।
আমার কষ্টের নাম বোকা মায়া,
তোমার কষ্টের নাম স্বার্থপরতা।
মায়ায় সব ভুলের সহজ ক্ষমা,
স্বার্থপরতায় পাওয়া সব কিছুতে
না পাওয়ার ছাপ।
আমার প্রতীক্ষার নাম প্রার্থণা,
তোমার প্রতীক্ষার নাম নিছক খেলা।
প্রার্থণায় যেন না পেয়েও সব পেয়ে গেলাম,
খেলার ছলে তুমি হারালে
তোমার জন্য তিল তিল করে গড়ে ওটা আকাঙ্ক্ষিত প্রেম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।