প্রকৃত ভালবাসার পরশ
- বিচিত্র বিশ্বাস নীল - ভালবাসার পংক্তিমালা

আমি সমুদ্র সৈকতে হাঁটছিলাম ।
এমন সময় প্রচন্ড ঢেউ এসে আমাকে হালকা ভিজিয়ে দিল।
দেখলাম , স্রোতের টানে পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে এবং তার সাথে একটা পাথর ও চলে যাচ্ছে সমুদ্রের দিকে ।
আমি পাথরটিকে যেতে বাধা দিলাম , তুলে নিলাম হাতে । সামান্য পাথর ! কিন্তু আমি তা সামান্য ভেবে হারিয়ে যেতে দেই নি ।
আমার ভালবাসার উষ্ণতায় পাথরটির বাইরের কঠিন আবরণ গলে গেল । আমি বুঝলাম যে এটা মুক্তা , পাথর নয় । সমুদ্রের ময়লা আর কাদার জন্য এর এরূপ দশা ।
পাথরটি আমার ভালোবাসায় তার মূল্য বুঝতে পারলো শেষে ! প্রকৃত ভালোবাসা যেমনি পারে একটা পাথরের মূল্য বুঝতে, তেমনি পারে একটা মানুষেরও মূল্য বুঝাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।